বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ জেলার ৪ শীর্ষ মাদক ব্যাসায়ী আটক

Reading Time: < 1 minute

পাবনা প্রতিনিধি:

পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০হাজার ৬শত পিস ইয়াবাসহ জেলার ৪জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। (২৮ মার্চ রবিবার) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিপুল পরিমান মাদক উদ্ধারের অভিযানের বিষয়ে কথা বলেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ২৮মার্চ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় ঢাক থেকে নৌ-পথে ফেরী থেকে পার হওয়া একটি প্রাইভেট কারে তল্লাশী চালায়। এসময় ওই কার থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ওই গাড়িতে থাকা মওলানা ছব্দবেশী জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আসলাম হোসেন (৪৬) ওরফে আসলাম হুজুরকে আটক করা হয়। মাদক ব্যসায়ী আসলাম আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার আব্দুল জব্বারের ছেলে। এসময় ওই কারচালকসহ আরো তিনজনকে আটক করা হয়। এরা হলেন, যশোর জেলার মাহামুদপুর গ্রামের আব্দুল জলিল বিশাসসের ছেলে তরিকুল ইসলাম বিশাস (৩৮), কুষ্টিয়া কুমারখালী এলাকার আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল আলম (২২) ও কুষ্টিয়া কুমারখালী চরঘোষপুর এলাকার মৃত হাবিব প্রামানিকের ছেলে নাছিম রেজা (৩০)।
পুলিশ জানায়, এই ইয়াবার চালানটি কক্সবাজার থেকে তাদের নিজেস্ব পরিবহন যোগে নিয়ে এসে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় পাইকারী ভাবে এই ইয়াবা বিক্রি করে থাকেন। আটকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী আসলাম হুজুর এক বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্টসহ তার নামে প্রায় ৮টি মামলা রয়েছে। এই মাদক চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার অঞ্চল থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে এই মাদক বিক্রি করে আসছে। এসময় তাদের নিকট থেকে ১০টি মোবাইল ফোন ও একটি মাদক বহনকারী একটি কার জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনি মামলার পক্রিয়াধীন। মামলার কাজ শেষে বিজ্ঞ আদালতের মাধ্য তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ। বিশাস

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com