বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

পাবনায় “নুর” ছবির স্যুটিং শুরু

Reading Time: < 1 minute

বিনোদন ডেক্স :
চিত্রনায়ক আরিফিন শুভ অভিনিত নুর ছবির স্যুটিং শুরু হয়েছে পাবনায়। শুভর বিপরিতে অভিনয় করছেন চিত্রনায়িকা সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। শনিবার হতে স্যুটিং শুরু হয়। আজ রোববার এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে রাত ১১টা পর্যন্ত চলে স্যুটিং। স্যুটিং টিম আগামী ২০দিন পাবনার বিভিন্ন লোকেশনে ছবির চিত্রায়ন করবে। আজ সোমবার সিংগা পাল পাড়ায় একটি বাড়িতে স্যুটিং চলবে।
শনিবার (১১ সেপ্টেম্বর) থেকে সেখানে ‘নূর’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।
শাপলা মিডিয়ার প্রযোজনায় প্রেমের গল্পের সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা রায়হান রাফি। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন আরিফিন শুভ।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘গতবছরই ‘নূর’ সিনেমার জন্য শুভকে চূড়ান্ত করে রেখেছিলাম। করোনার কারণে শুটিং শুরু করতে পারিনি। কিছুদিন আগে ঐশীকে চুক্তিবদ্ধ করালাম। শনিবার থেকে পাবনায় শুটিং শুরু হলো। আরিফিন শুভ ও ঐশী জুটির দ্বিতীয় সিনেমা ‘নূর’। এর আগে তারা একসঙ্গে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় তারকাবহুল ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করেছেন। দুই কিস্তির এ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আরো জানান, পাবনার প্রকৃতি ও মানুষের সহযোগিতা সুটিংএর জন্য পজেটিভ। তাই পাবনার বিভিন্ন লোকেশন তুলে ধরতে স্যুটিং এর স্পট পাবনাকে বেছে নিয়েছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com