শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ তিন ফার্মেসিকে জরিমানা কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী  রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২ শ্যামনগরে এইচএসসি, আলিম ও ভোকেশনালে এ+ প্রাপ্ত ২২ জন, শূণ্য পাশ প্রতিষ্ঠান-১ ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ।

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:
পাবনা সদরের মালিগাছার একটি খালের পানিতে গোসলের জন্য নেমে তলিয়ে গেলে ২ শিশু। ২ ঘন্টা পরে পাবনা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।
সোমবার (২১ জুন) দুপুরে মনোহরপুর বড়ব্রিজ পাখালে সাকো এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো হলো, মনোহপরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে স্কুলছাত্র জুয়েল রানা (১৩) ও জিয়াউর রহমানের ছেলে স্কুলছাত্র জেহাদ হোসেন (১৩)। স্থানীয়রা জানান, এদিন দুপুরে জুয়েল ও জেহাদ খালের পাড় থেকে পানির মধ্যে লাফ দিয়ে খেলা করছিল। হঠাৎ স্রোতের মধ্যে পড়ে যায় একজন। আরেকজন তাকে উদ্ধারে হাত বাড়িয়ে উদ্ধারের চেষ্টা করে। পরে সেও পানিতে তলিয়ে যায়। খালের ওপরে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় প্রায় অর্ধশতাধিক মানুষ খালের কমপক্ষে ১০ ফুট গভীর পানির মধ্যে নেমে তল্লাসি শুরু করে। দেড় ঘণ্টা ফায়ার সার্ভিসের সদস্যরা জেহাদকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে জুয়েলকে অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে স্থানীয়রা। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকেও মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com