বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত

পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুর শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫থেকে ২০ জন। তবে ৭/৮ জনের অবস্থা আশংকাজনক। এদের মধ্যে ৩জনকে রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের মৃত আব্দুল প্রাং এর ছেলে মোঃ কামাল হোসেন (৪৫), শিবরামপুর গ্রামের চয়ন মোল্লার ছেলে মোঃ মেহেদী হাসান জিহাদ (২৮), রাজাপুর গ্রামের মাজন মিয়ার ছেলে মোঃ আলেফ উদ্দিন (৩৫), আটঘরিয়া থানার নবযান গ্রামের তচ্ছেদ শেখের ছেলে আলমগীর হোসেন (৩২)। পরিবারের লোকজন লাশ নিয়ে যাওয়ায় একজনের পরিচয় পাওয়া যায়নি।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহণের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করেন। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর ২জন ও পথিমধ্যে ২জন মারা যায়।
ওসি মুস্তাফিজার রহমান বলেন, নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলস এর চালক এবং অপরজন মাছরাঙা পরিবহণের হেলপার। নিহতরা হলেন, মাছরাঙ্গা পরিবহনের যাত্রী। গুরুতর আহত ১৫/২০ জনকে পাবনা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com