সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
৩৮০ (তিনশত আশি) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। অদ্য ২৩ সেপ্টেম্বর, ২০২২ তারিখ ১৬.০৫ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ঘটনাস্থলঃ ‘পাবনা জেলার পাবনা থানাধীন মহাদেবপুর সাকিনস্থ মহাদেবপুর পূর্বপাড়া জামে মসজিদ মোড়স্থ বটগাছের নিচে পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী মোঃ রাজীব প্রামানিক @ রাজু (২৪), পিতা- মোঃ ইয়াকুব প্রামাণিক, সাং-কাথুলিয়া, থানা-পাবনা, জেলা-পাবনা’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীর নিকট হতে ৩৮০ (তিনশত আশি) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা, মোবাইল ০১টি, সিম ০১টি উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার পাবনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।
স্বাক্ষরিত/–কিশোর রায়, সিনিঃ সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার
র্যাব-১২, সিপিসি-২, পাবনা