বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনায় র‌্যাবের অভিযানে ২শ ৬৫পিস ইয়াবাসহ ১ জন আটক

Reading Time: < 1 minute

প্রেস রিলিজ:
২৬৫ (দুইশত পয়ষট্টি) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১৯ জুলাই, ২০২২ তারিখ ১৩.৫৫ ঘটিকায় সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ‘পাবনা জেলার পাবনা থানাধীন খোদাইরপুর রাখালগাছি সাকিনস্থ ধৃত আসামী মোঃ সোহেল রানা (৩৫), পিতা-মোঃ জামাত আলী সরদার এর পূর্ব দুয়ারী চৌচালা টিনের বসত বাড়ির পশ্চিম পাশের্^ পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী মোঃ সোহেল রানা (৩৫), পিতা- মোঃ জামাত আলী সরদার, সাং-খোদাইরপুর রাখালগাছি, থানা-পাবনা, জেলা-পাবনা’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীর নিকট হতে ২৬৫ (দুইশত পয়ষট্টি) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা, মোবাইল ০১টি ও সিম ০২টি উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।

স্বাক্ষরিত/–
কিশোর রায়,সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার),ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার,র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com