বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা:
পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে বিকেলে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং পাবনা সন্ধানী ডোনার ক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেকের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মো: আবু তাহের, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা ব্যবস্থাপক আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান, মানব সম্পদ বিভাগ ব্যবস্থাপক হারুন অর রশীদ, সন্ধানী ডোনার ক্লাবের স¤পাদক আবুল হাশেম রোজ, সন্ধানী ডোনার ক্লাবের অর্থ সম্পাদক খায়রুজ্জামান অরুন, উদ্ধতন নির্বাহী সরকার শিবলী শরিফ, প্লান্ট ফিজিশিয়ান ডা. সেজুতি তাসনিম। পরে এ দুই প্লান্টের ৫০ জন সহকর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিই এ আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।