সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

Reading Time: < 1 minute

এস এম আলম, পাবনা:

পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে বিকেলে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং পাবনা সন্ধানী ডোনার ক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্ল­ান্টের পরিচালক আব্দুল খালেকের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মো: আবু তাহের, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা ব্যবস্থাপক আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান, মানব সম্পদ বিভাগ ব্যবস্থাপক হারুন অর রশীদ, সন্ধানী ডোনার ক্লাবের স¤পাদক আবুল হাশেম রোজ, সন্ধানী ডোনার ক্লাবের অর্থ সম্পাদক খায়রুজ্জামান অরুন, উদ্ধতন নির্বাহী সরকার শিবলী শরিফ, প্লান্ট ফিজিশিয়ান ডা. সেজুতি তাসনিম। পরে এ দুই প্লান্টের ৫০ জন সহকর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিই এ আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com