শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

পাবনায় ৩ টি স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ

Reading Time: < 1 minute

চাটমোহর, পাবনা প্রতিনিধি:
আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলাদেশ এবং ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।
সোমবার (০২ আগস্ট) সকাল এগারোটায় হাসপাতাল চত্বরে অক্সিজেন সিলিন্ডার বিতরণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম নজরুল ইসলাম।
সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য প্রকৌশলী আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শাহিদুল ইসলাম শাহেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এলাহী বিশু, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, হেলাল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকৌশলী আব্দুল আলীমের সহযোগিতায় চাটমোহর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ১২টি, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ১০টি এবং ফরিদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com