সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

পাবনা ঈশ্বরদীতে বাঁশঝাড় থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা :
পাবনার ঈশ্বরদীতে মিন্টু প্রামানিক(৪৫)  নামের এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। শুক্রবার ১১ই নভেম্বর উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের  সুলতানপুর পশ্চিমপাড়া এলাকায় একটি বাশঝাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিন্টু ঐ এলাকার মৃত মহসিন প্রামানিকের ছেলে। এলাকাবাসীর সূত্রে যানা যায়,  মিন্টু বিকেলে ঘাস কাটতে যায় কিন্ত রাত ১০ টা বেজে গেলেও তাকে খুজে পাওয়া যায়নি। শেষমেশ একটি বাশের ঝাড়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়। পরে পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
জানা যায় ,  ৫ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এর আগেও আত্মহত্যার জন্য একবার বিষ খেয়েছিলো। কিস্তির টাকা জোগার করতে হিমশিম খেয়ে যাচ্ছিলো ভ্যানচালক মিন্টু। এতে সে অনেকদিন ধরে অসুস্থও ছিলো। ঈশ্বরদী থানার ওসি তদন্ত হাদিউল ইসলাম জানায়, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com