বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা

পাবনার ঈশ্বরদীতে মহান স্বাধীনতা দিবসে জুতা পায় দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা সমালোচনা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

Reading Time: < 1 minute

ঈশ্বরদী, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস সারাদেশের ন্যায় যথাযোগ্য ভাবে পালিত হলেও, ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে গত ২৬ মার্চ সকাল ১০ টায় মুলাডুলি কলেজের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জুতা পড়ে শহীদ মিনারে বক্তব্য দিলেন মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান ও মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেক মালিথা।
মুহূর্তে শহীদ মিনারে জুতা পড়ে বক্তব্য দেওয়ার ছবিটি সমালোচনা নেট দুনিয়ায় ভাইরাল ছড়িয়ে যায়। এতে করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষের মধ্যে দেখা যায় নেতিবাচক প্রতিক্রিয়া। তারা মন্তব্য করে বলেন, স্বাধীনতার ৫১ বছরে এসেও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে শহীদ মিনার অবমাননা করা মানে শহীদদের প্রতি অসম্মান করা, ও বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন কে অবমাননা করা। যা অতি কষ্টদায়ক ও জাতির জন্য লজ্জার। একজন জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির কাছে এমন ভুল মোটেও কাম্য নয়।
চেয়ারম্যান খালেক মালিথা জানান, আমার পায়ের আঙ্গলে ফুরা হওয়ায় আমি খালি পায়ে হাটতে পারি নাই। সেই জন্য জুতা পাইদিয়ে শহীদ মিনারের প্রথম সিরিতে উঠে বক্তব্য দিয়েছি মাত্র।
বীর মুক্তযোদ্ধা আ.স.ম আব্দুল রহিম পাকন বলেন, শহীদদের প্রতি অসম্মান করা, ও বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন কে অবমাননা করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা কখনই ঠিক নয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com