বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনা ডিবির অভিযানে পলিথিনি কারখানায় অভিযান মালামাল জব্দ কারখানা সিলগালা মালিক আটক

Reading Time: < 1 minute

ঈশ্বরদী পাবনা প্রতিনিধি :
পাবনা ডিবি পুলিশের অভিযানে ঈশ্বরদীর একটি অবৈধ পলিথিন তৈরির কারখানা থেকে কয়েক কোটি টাকা মুল্যের পলিথিন, পলিথিন তৈরির কাঁচামাল এবং সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী পৌরসভার ৪ নং ওয়ার্ডের অরনকোলা নামক এলাকায় এক ব্যক্তির অবৈধ কারখানায় অভিযান চালায়। অভিযানকালে কারখানার মালিককে আটক করা হয়। জব্দ করা হয় ১১,৬০,০০০ টাকা মুল্যের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ২২০ বস্তা পলিথিন ব্যাগ ও পলিথিন তৈরির কাঁচামাল, উৎপাদিত পলিথিন ও সরঞ্জাম।
এ অভিযানের নেতৃত্ব দেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ইনচার্জ) মোঃ আতাউর রহমান খন্দকার ও সঙ্গিয় পুলিশ সদস্যরা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলামের নির্দেশে এই কারখানায় অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে উৎপাদিত পলিথিন, বিপুল পরিমাণ পলিথিন তৈরির কাঁচামাল এবং সরঞ্জামাদি জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। পলিথিন তৈরীর কারখানা ও মালিকের বিরুদ্ধে মামলা করা হবে।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন এসআই জিন্নাত, এসআই অসিত সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com