বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনা বেড়ায় মাদক ব্যবসায়ীকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

Reading Time: 2 minutes

সেলিম মোর্শে দ রানা, পাবনা :

পাবনা বেড়া উপজেলায় দেশীয় মদ সহ আটক এক মাদক ব্যবসায়ীকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বেড়া মডেল থানার এসআই শাহীনের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় চলছে নানা গুনজন। বেড়া মডেল থানার এসআই শাহীন নতুন ভারঙ্গা ইউনিয়ন বীট পুলিশিং অফিসারের বিরুদ্ধে এ অভিযোগ করেছে এলাকাবাসী। জানা যায় বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় যারা মডেল থানা পুলিশের এসআই শাহীন সঙ্গীয় ফোঁসদের নিয়ে নতুন বাড়েঙ্গা ইউনিয়নের রাকসা বাজারে অভিযান চালিয়ে বাশার ফকির (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩ লিটার মদসহ আটক করে।এ দিকে এলাকাবাসী অভিযোগ করেন পুলিশ আসামীর কাছ থেকে টাকা নিয়ে আসামী ছেঁরে দিয়েছে, ঘটনাটি গত বুদবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাকসা বাজার এলাকা। বাশার ফকির উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সাইফুল্লাহ পাড়ার হযরত আলির ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন উপস্থিত লোকজন জানান, বাসার ফকিরকে মদ সহ আটক করে এসআই শাহীন এবং এসআই আনোয়ার। আটককৃত বাসার ফকিরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালে পাঁচ হাজার টাকা দাবি করেন পুলিশ, পরে স্থানীয় ইউপি সদস্য লোকমান নিজেই ৩০০০/= টাকার বিনিময়ে বাসার কে ছাড়িয়ে রাখেন, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য লোকমানের সাথে কথা বললে তিনি জানান তিন হাজার টাকার বিনিময়ে আসামিকে ছাড়িয়ে রাখার কথা স্বীকার করেন। এ বিষয়ে বেড়া মডেল থানার এস আই শাহিনের সঙ্গে মুঠো ফোনে জানতে চাইলে তিনি কথা বলতে অস্বীকার করেন এবং ওসি সাহেবের সাথে কথা বলতে বলেন। এ দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু দাউদ বলেন আমি সন্ধ্যায় শুনলাম বাসার কে পুলিশ মদ সহ ধরেছে, আমি পুলিশকে বলেছি মাদকের পক্ষে আমার কোন সুপারিশ নেই। যার কাছে মাদক পেয়েছে তাকে তো আটক করবেই এবং যে রেখেছিল তাকে আটক করবেন কিন্তু ঘটনার কিছুক্ষণ পরে আমি শুনতে পারি পুলিশ আসামী ছেড়ে দিয়েছে। বেড়া মডেল থানার ওসি আসাদুজ্জামান খান (আসাদ) মুঠো ফোনে বলেন তিন লিটার মদ পাওয়া গেছে, কিন্তু বিষয়টি জানতে পারলাম বাসার কে মদ দিয়ে ফাঁসানোর জন্য সোর্স মদ রেখেছিল। পারিবারিক কোনো কারণে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করেছে, এলাকাবাসীর সাথে কথা বলে বাশারকে ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com