সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

News Headline :
পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার হরিপুরে প্রকাশ্যে মাদকের আসর, যুবসমাজ ধ্বংসের পথে

পাবনা মানসিক হাসপাতালে যৌথ অভিযানে দালালচক্রের তিন সদস্য আটক ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:

পাবনা মানসিক হাসপাতালে জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এ সময় তিন দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান আদালত ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) জিন্নাত সরকারের নেতৃত্বে একটি যৌথ অভিযান দল মানসিক হাসপাতালে অভিযান চালায়। অভিযানে দালালচক্রের তিন সদস্যকে আটক করে তারা। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।সাজাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার কিসমত প্রতাপপুর গ্রামের ওমর আলী (৩৮), হেমায়েতপুর পুর্বপাড়া গ্রামের উজ্জল শেখ (৪৫) ও হেমায়েতপুর গ্রামের হাবিল মন্ডল (৫৫)।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com