শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

পাবনয় মহাসড়কের পাশে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন ঈশ্বরদী, পাবনা:
পাবনা সদর উপজেলার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাশে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত মরদেহটি ওষুধের কাজে ব্যবহৃত কার্টনে কাপড় দিয়ে মোড়ানো ছিল।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর গোরস্থানের মহাসড়কে পাশে থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা বলেন, বেলা ১১টার দিকে মহাসড়কের পাশে ওষুধের কাগজের একটি কার্টন দেখতে পান। এ সময় কার্টুনটি খুলে ভেতরে কাপড় দিয়ে মোড়ানো মৃত নবজাতকের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ নিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে। তবে রাতের অন্ধকারে কেউ হয়তো নবজাতকটি ফেলে রেখে গেছে। আমরা অপরাধীকে খোঁজার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com