রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় শশুর বাড়ির ওয়ারিশের জমি দখলে নিল এক সচিব থানায় অভিযোগের পরেও মামলা হয়নি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত পাবনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ তিন ফার্মেসিকে জরিমানা কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী  রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২ শ্যামনগরে এইচএসসি, আলিম ও ভোকেশনালে এ+ প্রাপ্ত ২২ জন, শূণ্য পাশ প্রতিষ্ঠান-১ ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি

পুঠিয়ায় ককটেল বিস্ফোরণ : বিএনপির ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়ার মোল্লাপাড়ায় ককটেল বিস্ফোরণ ঘটনায় বিএনপির দেড়শ অজ্ঞাত নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। রোববার (২০ নভেম্বর) দিবাগত রাত দশটার দিকে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করেছেন। শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মেম্বার ও সদস্য সচিব আলাল উদ্দিন জানান, মোল্লাপাড়া বাজারে রাতে ককটেল বিস্ফোরণ ঘটনা গায়েবী। শুনেছি মামলাও হয়েছে। এ ঘটনায় আমরা জানিনা। নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া রয়েছে। উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মনসুর রহমান মাস্টার জানান, সোমবার দুপুর দুইটায় শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মোল্লাপাড়ায় রাজশাহীর বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সমাবেশ হওয়ার কথা রয়েছে। এরকম অবস্থায় পুলিশ ককটেল বিস্ফোরণের নাটক সাজিয়েছে। সমাবেশে সাবেক এমপি নাদিম মোস্তফা প্রধান অতিথি থাকার কথা বলে জানান তিনি। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বিএনপি নেতাকর্মীরা রোববার রাতে ককটেল বিস্ফোরণ করে এলাকায় নাশকতার সৃষ্টি করেছে। ১৩/১৪ জনের নাম উল্লেখ ও বাকিদের অজ্ঞাত করে মামলা করা হয়েছে। গ্রেফতারের স্বার্থে কারো নাম বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com