শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

News Headline :
পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির

পুরে মোটর সাইকেল কিনে না দেয়ায় অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
রংপুর নগরীতে মোটর সাইকেল কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে রাগিব হাসান (১৭) নামের এক দশম শ্রেণীর শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় নগরীর নূরপুর মহাদেবপুর এলাকায় এঘটনা ঘটেছে। সে রংপুর কালেক্টরেট স্কুল কলেজের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কমরপুর এলাকার হাসান আলীর সাথে রাগিবের মা শাহানা বেগমের প্রায় ৩ বছর আগে ছাড়াছাড়ি হয়। এর পর থেকে মা শাহানা বেগম রংপুর নগরীর নুরপুর এলাকায় একটি ভাড়া বাসায় ছেলেকে নিয়ে থাকত। এখান থেকেই লেখপড়া করত রাগিব। শাহানা বেগমের বাবার বাড়ি নগরীর গুপ্তপাড়া এলাকায়। জমিজমা ও আর্থিক অবস্থা ভাল থাকায় ভাড়া বাসায় মা ছেলের সংসার ভালই চলছিল। এর মধ্যে রাগিব মায়ের কাছে বায়না করে মোটর সাইকেল কিনে দেয়ার জন্য। মটর সাইকেল কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে সোমবার সন্ধ্যার আগে আগে নিজ ঘরে বিছানার চাদর গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে রাগিব। এর পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরপিএমপি কোতয়ালী থানার এসআই মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মায়ের কাছে মটর সাইকেলের বায়না করে না পাওয়ায় ছেলেটি আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রমেকে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com