মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

News Headline :
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

ফের রাজশাহী মহানগরীতে রেলওয়ে কর্মীকে কুপিয়ে হত্যা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে সোহেল রানা (৪০) নামের এক রেলওয়ে কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বেলদারপাড়া এলাকায় তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল রানা মহানগরীর শিরোইল কলোনির আব্দুর রহমানের ছেলে। সে রেলওয়ে রাজশাহীর ইঞ্জিনিয়ার বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন তারই বন্ধু ঘাতক ফারুক। সে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলা মদ ব্যবসায়ী টগরের বাড়ীতে মদ কেনা নিয়ে সোহেল ও ফারুকের মধ্যে দ্বন্দ হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে টগরের বাড়ি থেকে বের হয়ে ফারুক সোহেলকে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার সময় ধস্তাধস্তিতে রাস্তার উপর পড়ে গিয়ে ফারুকও আহত হয়। এ সময় দুইজনই মদ্যপ অবস্থায় ছিলেন। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কিভাবে সোহেল নিহত ও ফারুক আহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া য়ায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছে ফারুক সোহেলকে ছুরিকাঘাত করেছে। কিন্তু ফারুক বলছে তারা গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে (৩ জুলাই) রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পূর্বশত্রুতার জেরে মহানগরীর হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় সানি নামের এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত সানি রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম ওরফে পাখির ছোট ছেলে। এ ঘটনায় পরদিন হত্যার সাথে জড়িত থানার অভিযোগে মো. আনিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com