মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

বগুড়া ধুনট উপজেলার হোসেনপুর সেতু উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী   

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
ধুনটের নিমগাছি ইউনিয়নের নাংলু পাঁচ মাইল সড়কের হোসেনপুর সেতুর শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
সোমবার (৭ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসন সেতু উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল সভার আয়োজন করে।সভায় উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ডা.মকবুল হোসেন, জেলা প্রশাসক জিয়াউল হক, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান প্রমুখ। একদিনে একশো সেতুর উদ্বোধনকে স্বরণীয় করে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী “শত সেতুর অপার সম্ভাবনা” শিরোনামে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর শুভ উদ্বোধন করেন। পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের এই সেতু নির্মাণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com