বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

বগুড়া র‌্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

Reading Time: < 1 minute

মোঃ আমানুল্লাহ আমান:

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে ট্রাকের মাধ্যমে অভিনবভাবে লুক্কায়িত একটি বড় মাদকের চালান বগুড়ায় আসতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া শহরের তিন মাথা এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে।
অদ্য (১৯ জুন) শনিবার রাত ১২:০০ ঘটিকা হইতে ভোর ০৪:৩০ঘটিকা পর্যন্ত প্রচন্ড বৃষ্টির মধ্যে পরিচালিত চেকপোস্টে মাদকবাহী ট্রাকটি অবশেষে র‌্যাবের গোয়েন্দা জালে আটক হয়।
ট্রাকে থাকা মাদক ব্যবসায়ী ১। মোঃ হাবিবুর রহমান (৩৪) পিতা- মোঃ হাসান আলী সাং- হিরারকুটি, ২। মোঃ ইলিয়াসুর রহমান (৪০) পিতা- মৃত জয়নাল আবেদীন সাং- ধনী গাগলা, ৩। মোঃ নুরনবী মিয়া (৪৭) পিতা- মৃত মিছুরুদ্দীন মন্ডল সাং- দক্ষিণ ওয়াবদাহ, ৪। মোঃ সিরাজুল ইসলাম (৩০) পিতা- মোঃ আহাতাব আলী সাং- শিংগিলভিটি সর্ব থানা- নাগেশ্বরী জেলা- কুড়িগ্রামগণ‘কে মোট ৬০ কেজি গাঁজা, ১ টি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৬৯৬৯), ০৪টি মোবাইল, ০৬ টি সীমকার্ড এবং নগদ ১৩,৯০০/- টাকাসহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com