বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

বদলগাছীতে চার হাজার পিস নেশার ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগা:
নওগাঁ জেলার বদলগাছীতে চার হাজার পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ২৬ নভেম্বর,শনিবার সকালে র‌্যাব-৫ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) রাতে বদলগাছী উপজেলার গোবরচাঁপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে সুমন হোসেন (২৫) ও পিন্টু হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৬)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান এবং আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে গোবরচাঁপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয় । এ সময় ৪ হাজার পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল, ১টি মোটরসাইকেল, ৪ হাজার ৫০০ টাকা নগদ টাকা জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, থানায় মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃত সুমন হোসেন ও ফিরোজ হোসেনকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com