বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

বদলগাছীর গোবরচাঁপায় উদ্ধার হওয়া বিচ্ছিন্ন পায়ের দেহ মিললো আক্কেলপুরে

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ :
জয়পুরহাট জেলার আক্কেলপুরের তুলসীগঙ্গা নদী থেকে বস্তাবন্দি দুই হাত ও দুই পা ও মাথা বিহীন এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় পৌরসভার পারঘাটি মহল্লার শ্মশান ঘাটির নিচে তুলসীগঙ্গা নদীতে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় এলাকাবাসীর ধারণা যে,দুইদিন আগে নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপায় দেহ বিহীন যে বিচ্ছিন্ন “পা”পাওয়া গিয়েছিল সেটি এ দেহর ই অংশ হতে পারে।
স্থানীয় বাসিন্দা কমলা নামে এক গৃহবধু বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে নদীর ধারে একটি বস্তা ভাসমান অবস্থায় দেখতে পাই। এরপর ওই বস্তা টেনে তীরে উঠায় তখন বস্তা থেকে খুব দূর্গন্ধ বের হচ্ছিল। বস্তা খুলে দেখি মাথা, দুই হাত ও দুই পা বিহীন এক মরদেহ।
আর এক স্থানীয় বাসিন্দা বুলবুল হোসেন বলেন, আমি হাসুয়া দিয়ে বস্তা কেটে দেখি হাত,পা, মাথা বিহীন এক মরদেহ। তবে ওই মরদেহে মেয়ে মানুষের,পাজামা পড়া দেখে মনে হচ্ছে মরদেহটি কোন এক নারীর হতে পারে। লাশ অর্ধগলীত অবস্থায় পাওয়া যায়।
গোবরচাঁপা বাজারের সানোয়ার হোসেন বলেন,আমি মনে করছি আমাদের এলাকার প্রাপ্ত মস্তক ও দেহবিহীন পা টি ঐ দেহেরই অংশ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নদী থেকে দুই হাত ও পা বিহীন লাশ উদ্ধার করা হয়। লাশটি কয়েকটি বস্তার মধ্যে মোড়ানো ছিল। ঘটনাটি আশে পাশের থানাতে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com