শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

বর্ণাঢ্য আয়োজনে রাসিকের শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী ,রাজশাহীঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শেখ রাসেল দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে নগর ভবনে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া- মোনাজাত করা হয়। এরপর বেলুন-ফেস্টুন পায়রা উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। নগর ভবন থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি। র‌্যালিটি শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। এরপর শিশুদের নিয়ে কেক কাটা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বাদ যোহর সকল মসজিদে ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে দোয়া ও প্রার্থণার আয়োজন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষ্যে রঙিন পতাকা ও ব্যানার-ফেস্টুন দিয়ে রাজশাহীকে বর্ণিলভাবে সাজানো হয়। কর্মসূচিতে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com