বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

বাঘাতে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

Reading Time: < 1 minute

আবুল হাশেম রাজশাহী :
রাজশাহীর বাঘা মশিদপু সুইচ গেট থেকে উপজেলার বাজু বাঘা ইউনিয়নের শেষমাথা পর্যন্ত ক্যানেল খনন অসমাপ্ত থাকায় কয়েকটি বিলে জলাবদ্ধতা সৃষ্টিসহ বেশ কিছু বাড়ীঘর পানিতে নিম্নজ্জিত হয়েছে। এছাড়া জলাবদ্ধতার কারনে ওইসব বিলের সহস্রাধিক বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। এই ক্যানেল কাজ সুষ্ঠভাবে সম্পাদন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাঘা উপজেলা কৃষকলীগের আয়োজনে মানব বন্ধন কর্মসূচী পালন কারা হয়। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বাঘা উপজেলা পরিষদ গেটের সানে এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। জানা যায়, পদ্মার বাধ মশিদপু সুইচ গেট থেকে উপজেলার বাজু বাঘা ইউনিয়নের শেষমাথা পর্যন্ত ক্যানেল খননের কাজ গত কয়েক বছর ধরে অসমাপ্ত রয়েছে। এ কারণে কয়েকটি বিলে যেমন-সদা মিয়া, ছাইগাড়া,বারখাদিয়া,হিজল পল্লী,টেবরি ও গরুর বিলসহ কয়েকটি বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু বাড়ীঘরেপানি উঠেছে। এছাড়া জলাবদ্ধতা কারনে ওইসব বিলের সহস্রাধিক বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। এই ক্যানেলের কাজ সুষ্ঠভাবে সম্পাদন ও জলাবদ্ধতা নিরসনের উদ্দ্যোগ গ্রহন করা হয়নি। ফলে ওইসব বিলের সহস্রাধিক বিঘা জমি দীর্ঘদিন থেকে আবাদ করতে পারেননা কৃষকরা। একারণে তারা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। যার কারণে উপজেলা কৃষকললীগের উদ্দ্যোগে এক মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। বাঘা পৌর কৃষকলীগের সভাপতি বাদশা মিঞা জানান,ইতিঃপুর্বে এ বিষয়ে পররাষ্ট্র পতিমন্ত্রী,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। কিন্ত তাতে কোন ফল হয়নি। মানব বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ বাঘা উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিল্টন,সাধারণ সম্পাদক আবু লাহাব,উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক,সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম বকুল,পৌর কৃষকলীগের সভাপতি বাদশা মিঞা,কৃষক লীগ বাজু বাঘা ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান হাবিব,মহীলা আ’লীগের নেতৃ শরিফা খাতুন,ক্ষতিগ্রস্থ কৃষকসহ সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com