বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

বিএনপি অপপ্রচার করে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে চায়-পলক

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিএনপি অপপ্রচার করে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে চায়। বিএনপি জামাত বাংলাদেশকে মৃত্যুপুরুতি নিয়ে গেছিলো। দেশ বিরোধী পাকিস্তানের এজেন্ট জামাত বিএনপির এজেন্টেরা যে অপপ্রচার করছে তা দমন করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যতদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষের চিন্তা নাই।আগামী জাতীয় নির্বাচনে সেচ্ছাসেবকলীগ কে সোচ্চার হতে হবে।
বুধবার সকালে উপজেলা ও পৌর সেচ্ছাসেবকলীগের আয়োজনে আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী উপরের কথা গুলো বলেন। উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম ও পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সৌরভ হোসেন সুজার সভাপতিত্বে, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ মহন আলী পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুম রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর.মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান,জেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুব্রত সরকার,যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রানা,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল,সাধারণ সম্পাদক সাইদুর রহমান,,উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাশার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com