সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

News Headline :
পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার হরিপুরে প্রকাশ্যে মাদকের আসর, যুবসমাজ ধ্বংসের পথে

বিবাহ্ করতে রাজি না হওয়ায় প্রেমিকে হত্য! প্রেমিকা গ্রেফতার

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বিবাহ্ করতে রাজি না হওয়ায় প্রেমিককে বাড়িতে ডেকে হত্যা করে লাশ গুমের ঘটনায় প্রেমিকা-সহ অপর এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকায়।
এ ঘটনায় প্রেমিকা মোসাঃ মেরিনা খাতুনও তার সহযোগী মোসাঃ নেশা খাতুনকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ মেরিনা খাতুন (২১), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছার মোঃ একরামুল ইসলাম ভাদুর মেয়ে এবং অপর আসামি মোসাঃ নেশা খাতুন (২২), সে মোঃ ঈশা হকের মেয়ে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ।
তিনি জানান, নওগাঁ জেলার নিয়ামতপুর থানার পয়লান গ্রামের মোঃ জহির মন্ডলের ছেলে মোঃ রশিদুল মন্ডল পেশায় একজন রাজমিস্ত্রি। সে মাঝেমধ্যে ধান কাটাসহ অন্যান্য কাজ করতেন। কাজকর্মের সুবাদে মহানগীতে যাতায়াত করতেন তিনি। আর আসামি মেরিনা খাতুন মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছার বুলবুল আহম্মেদের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। এদিকে গত এক বছর আগে মেরিনা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মৃত রশিদুল মন্ডলের।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুন) রাতে রশীদুল মন্ডল সায়েরগাছার সেই বাড়ীতে মেরিনার সাথে দেখা করতে যায়। সেখানে মেরিনা কথা-বার্তার একপর্যায়ে প্রেমিক রশিদুলকে বিয়ে করার জন্য বলে।
রশিদুল পরিবারের সাথে কথা বলে পরে জানাবে বলে জানায়। কিন্তু মেরিনা রাতেই বিবাহ করার জন্য চাপ দেয় ও জোর জবরদোস্তি করতে থাকে।
ওই দিন রাত ১১ টায় রশিদুল মন্ডল সেখান থেকে চলে যেতে চাইলে মেরিনা খাতুন ধাক্কামেরে রশিদুলকে ফেলে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
পরের দিন বুধবার (১৫ জুন) সকাল ৭ টায় বাড়ির লোকজন ঘুম থেকে উঠার আগেই মেরিনা অপর আসামি নেশা খাতুনকে ডেকে দুইজন মিলে মৃতদেহ বাড়ির ছাদের স্টোর-রুমে ঢুকিয়ে তালাবদ্ধ করে রাখে।
ওই দিনই সকাল পৌনে ১০ টায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সায়েরগাছার বুলবুল আহম্মেদের বাড়ি থেকে প্রেমিকা মেরিনাকে আটক করেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই মোসাঃ মোস্তারি জাহান ও সঙ্গীয় পুলিশ ফোর্স।
আটককৃত আসামির দেয়া তথ্যমতে বাড়ির ছাদের স্টোর-রুম ভেতর থেকে প্রেমিক রশিদুলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় অপর আসামি নেশা খাতুনকে গ্রেফতার করা হয়। সেই সাথে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে বুধবার দুপরে রশিদুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com