মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

News Headline :
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

বেইলী রোডের আগুনে দুই সাংবাদিক‌ নিহত হয়েছেন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঢাকা :
ঢাকার বেইলী রোডের আগুনে দুই সাংবাদিক‌ নিহত হয়েছেন। শুক্রবার (১ মার্চ) গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন ‘দ্য রিপোর্ট ডট লাইভ’ -এর চিফ রিপোর্টার গোলাম রব্বানী।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন, তুষার হালাদার (২৬) ও অভিশ্রুতি শাস্ত্রী। এনারা দু’জনই দ্য রিপোর্টের সাবেক সাংবাদিক। নিহত তুষার ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক শেষ করে দ্য রিপোর্ট ডট লাইভে কাজ করতেন। সম্প্রতি তিনি স্টারটেক নামে অনলাইন মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তুষারের বাবা দীনেশ চন্দ্র হাওলাদার বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে ছেলের মৃত্যুর খবর পাই। আমার স্ত্রী অসুস্থ। তাকে জানানো হয়নি।”
এদিকে নিহত অভিশ্রুতি ইডেন কলেজের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকার মৌচাকের সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায় বসবাস করতেন। তার বাড়ি কুষ্টিয়ায়, তিনি গত জানুয়ারি পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভে কর্মরত ছিলেন তিনি এবং চলতি মাসেই নতুন একটি কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল তার।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন, এছাড়াও একাধিক লাশ পুড়ে ছাই হয়ে গেছে বলে অনেকেই মনে করছেন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com