বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

ভারতে উন্নত চিকিৎসা শেষে রাজশাহীতে ফিরেছেন রাসিক মেয়র

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
ভারতে উন্নত চিকিৎসা শেষে রাজশাহীতে ফিরেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  রবিবার বিকেলে বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে ফিরেন রাসিক মেয়র।  এরআগে শনিবার (১৫অক্টোবর) বিকেলে দেশে ফিরেন। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভারতের চেন্নায় থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান রাসিক মেয়র। ভারতে চিকিৎসাকালীন সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামাসহ রাজশাহীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রাসিক মেয়রের সুস্থ্য কামনায় দোয়া মাহফিল এবং হিন্দু ধর্মাবলম্বীরা প্রার্থনা সভার আয়োজন করেন। এজন্য চিকিৎসা শেষে দেশে ফিরে দলীয় নেতাকর্মী, আলেম-উলামাসহ রাজশাহীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। চিকিৎসার উদ্দেশে ভারত সফরকালে রাসিক মেয়রের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী, ছোট মেয়ে মাইশা সামিহা জামান শ্রেয়া, মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ সানি। উল্লেখ্য, গত ৫ অক্টোবর গলার উন্নত চিকিৎসার জন্য ভারত গমন করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com