মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

মধুপুরে তৈল জাতীয় ফসলের মাঠ দিবস পালিত

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরে তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সূর্যমুখী’র প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের উত্তর লাউফুলা গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই মাঠ দিবস পালিত হয়।
উক্ত মাঠ দিবসে সভাপতিত্ব করেন আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাবেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলম মামুন রাসেল।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকুরা নাম্নী, আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য সেলিনা বেগম, উত্তর লাউফুলা তৈলবীজ উৎপাদনকারী কৃষক গ্রুপের সভাপতি সূর্যমুখী চাষী শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমূখ। এসময় প্রধান অতিথি কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল তার বক্তব্যে বলেন সূর্য মুখী চাষ করলে প্রতি হেক্টরে ৩ টন পর্যন্ত ফলন পাওয়া যায়। সুর্যমুখীর চাষ বাড়ালে দেশে তৈলের ঘাটতি পুরনে সহায়ক হবে। তিনি কৃষকদের বানিজ্যিক ভাবে সূর্যমুখী আবাদের জন্য আহবান জানান । তিনি আরও উল্লেখ করেন আগামী কয়েক বছরের মধ্যেই এ ফসলটি মাঠ ফসল হিসেবে দেখতে পাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com