বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

মধুপুরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ায় মানবেতর জীবনযাপন

মধুপুরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ায় মানবেতর জীবনযাপন

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ.মধুপুর :
টাঙ্গাইলের মধুপুরে যাতায়াতের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার। ঘটনাটি ঘটেছে মধুপুর পৌর শহরের নয়াপাড়া ( মধ্যপাড়া) গ্রামে।
জানা যায়, মধুপুর পৌর শহরের নয়াপাড়া গ্রামের লোকমান হোসেন একই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে কদ্দুস এর নিকট হতে ২৪ বছর আগে পাঁচ শতাংশ জমি ক্রয় করে সেখানে বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। বর্তমানে লোকমান হোসেনের পরিবারের চলাচলের রাস্তয় বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে কদ্দুস মিয়া। ভুক্তভোগী লোকমান হোসেনের বাড়ীর ভিতর রয়েছে একটি গরুর খামার। রাস্তা বন্ধ করে দেয়ার ফলে বর্তমানে গরুর খামারে গরুর খাবার পর্যন্ত নিতে পারছেন না বাড়িতে, এতে তার খামারের গরুগুলো না খেয়ে থাকছে বলে জানান ভুক্তভোগী লোকমান হোসেন। । বাড়ীর ভিতরে যে সব খর ছিল সেগুলো খাওয়াচ্ছে, বাহির হতে গরুর খামারে কোন প্রকার খাবার নিতে না পাড়ায় গরুগুলো না খেয়ে থাকার উপক্রম হয়েছে। ভুক্ত ভোগী লোকমান হোসেন ও এলাকাবাসী জানান বর্তমানে লোকমান হোসেনের বাড়ীর যাতায়াতের রাস্তায় বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার ফলে তার খামারের ক্ষতি হচ্ছে এবং লোকমান হোসেনও বাড়ী হতে বের হতে না পারায় মানবেতর জীবনযাপন করছে।এ ব্যাপারে ভুক্ত ভোগী লোকমান হোসেন ও এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com