বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

মধুপুরে ৩৫টি চায়না কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

Reading Time: < 1 minute

আঃ হামিদ, মধুপুর :
টাঙ্গাইলের মধুপুুরে চায়না জাল ও কারেন্ট জাল ব্যবহার রোধে ভ্রাম্যামন আদালত পরিচালিত হয়েছে মধুপুরের হাওদা বিলে। মঙ্গলবার (৫ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৩৫টি চায়না জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিচরণে বাধা সৃষ্টি কারীদের সতর্ক করা ও দেশীয় প্রজাতির মাছ নির্মূলের মতো অপকর্ম রোধের জন্যই এই আদালত পরিচালিত হয়। মধুপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই কতিপয় মৎস্যজীবী ও মাছ শিকারীরা চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ নিধনে মেতে উঠে। এতে করে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিচরণ ব্যাপকভাবে বাধা গ্রস্ত হতে থাকে। শুধু তাই নয় দেশীয় প্রজাতির মাছ নির্মূল হওয়ার আশংকা সৃষ্টি হয়। কৌশলী ওই মাছ শিকারীরা সন্ধ্যার পর চায়না জাল ও কারেন্ট জাল বিল জুড়ে বিভিন্ন স্থানে পেতে রাখে। বড় মাছ থেকে শুরু করে পোনা মাছ পর্যন্ত ওই জালে আটকা পরে। ভোর বেলায় তারা ওই জাল ডাঙ্গায় তুলে মাছ ধরে বাজারে বিক্রি করে। এমন পরিস্থিতিতে বিকালের বেলাতেই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় মঙ্গলবার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন এই ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। এসময় মৎস্য অধিদপ্তর মধুপুরের কর্মকর্তা কর্মচারি, উপজেলা প্রশাসনের কর্মাচারিদের সহযোগিতায় ৩৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। সকলের উপস্থিতিতে বিকাল বেলাতেই মাছ ধ্বংস কারি জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মধুপুর থানার পুলিশ এবং জনপ্রতিনিধিগণ সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com