বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যাচেষ্টার অভিযোগে নওগাঁর দুই যুবক গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁঃ
নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগে দুই সহোদরকে আটক করেছে স্থানীয়রা। জেলার রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে শাকিল হোসেন (২০) ও তার আপন ছোট ভাই ফায়সাল হোসেন (১৮) কে আটক করে পুলিশে দেয়। তারা হৃদয় নামে এক মাদ্রাসা ছাত্রের গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করেছিল। ৪ এপ্রিল, সোমবার রাত ৮টায় আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির হেলালিয়াহাট এলাকায় এ ঘটনাটি ঘটে। ৫ এপ্রিল,মঙ্গলবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
ঘটনা সূত্রে জানা গেছে, নওগাঁর রাণীনগরের উত্তর রাজাপুর গ্রামের আলম হোসেনের ছেলে হৃদয় হোসেন (১৭) উপজেলার সান্তাহার চা বাগান জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসায় পড়াশোনা করে। ছুটি শেষে সোমবার রাতে রিদয় মাদরাসায় ফেরার জন্য তার চাচাতো ভাই ফায়সালের আটোরিকশা ভাড়া করে ফিরছিল। কিন্তু পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ওই গাড়িতে ওঠে ফায়সালের ভাই শাকিল হোসেন। পরিকল্পনামাফিক তাদের অটোরিকশাটি সান্তাহার হেলালিয়াহাটের মোড়ে পৌঁছলে রিদয়ের গলায় ছুরিকাঘাত করে। প্রাণ বাঁচাতে হৃদয় দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শাকিল ও ফায়সাল তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। এ সময় হৃদয়ের চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং হামলাকারী দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) হযরত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। আহত মাদরাসাছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে তার পরিবার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com