মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

যশোরের শার্শায় সন্ত্রাসীদের হামলায় এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহম্মদ আলী শাহিন আহত  ক্যামেরা ছিনতাই

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর:
যশোরের শার্শার নাভারণ রেল স্টেশনে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহম্মদ আলী শাহিন। আহত আহম্মদ আলী শাহিন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বিকালে শার্শার নাভারণ রেল স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এ তার ক্যামেরা, মোবাইল ও মোটর সাইকেল ভাংচুর করা হয়। বিএনপির খুলনার গণসমাবেশ উপলক্ষে  রহিম সরদার তার সহযোগী  ডালিম, শাহিন ও শামিমসহ ২০/২৫ জনের সন্ত্রাসীদল রেল স্টেশনে যায় এবং স্টেশনে সাধারণ রেল যাত্রীদের এলোপাতাড়ি মারপিট করতে থাকে। অফিসের ছুটি শেষে এনজিও কর্মী ও রোগীর স্বজনদের ট্রেনে উঠতে বাধা দেয়। এ সময় তারা মোবাইল ফোনে সাংবাদিক আহম্মদ আলী শাহিনকে জানায়। এ সংবাদে তিনি ক্যামেরা নিয়ে ঘটনা স্থলে যায়। সেখানে শার্শা থানার এসআই সিরাজুল ইসলাম সিরাজ তার ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। পুলিশের সামনে রহিম সরদারের নেতৃত্বে তার সহযোগী  ডালিম, শাহিন, ফন্টু ও শামিমসহ ১৫/২০ জন আহম্মদ আলী শাহিনকে বেদম প্রহার করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় আহম্মদ আলী শাহিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com