শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রংপুরে কন্যাকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:

রংপুরের গংগাচড়ায় নিজ কন্যাকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড ও একলক্ষ টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এ বিচারক মো: রোকনুজ্জামান এ রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত মমিনুর ইসলাম (৪৫) গংগাচড়া উপজেলার মান্দ্রাইন বাঁধেরপাড় এলাকার হবি মিয়ার ছেলে।
আদালত ও মামলা সুত্রে জানা যায়, জীবিকার তাগিদে গঙ্গাচড়া উপজেলার আনুর বাজারে নিজস্ব চায়ের দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করেন মমিনুর ইসলাম ও তার স্ত্রী জেসমিন আক্তার। ঘটনার দিন ২০১৭ সালের ১১ মার্চ সকালে চায়ের দোকানে স্ত্রী জেসমিন আক্তার গেলে ওই সুযোগে ১৩ বছরের নাবালিকা নিজ কন্যাকে ভয়ভীতি দেখায় এবং জোরপূর্বক মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এভাবে এর আগেও প্রায় তিন মাস ধরে নিজ কন্যাকে ধর্ষণ করে আসছিলো মমিনুর ইসলাম। ধর্ষণের শিকার হওয়া কন্যা রাগে ক্ষোভে কাউকে না বলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে এলাকার লোকজন ওই মেয়েকে দেখে বাড়িতে খবর দিলে রাত ১১ টার দিকে রংপুর নগরীর শাপলা চত্ত্বর বাসষ্ট্যান্ড থেকে উদ্ধার করে মা জেসমিন আক্তার। পরে মায়ের কাছে সব খুলে বললে ঘটনাটি জানাজানি হলে ১৩ মার্চ ভুক্তভোগির মা গংগাচড়া থানায় নিজ কন্যাকে একাধিকবার ধর্ষণের দায়ে মমিনুর ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা নিজ কন্যাকে ধর্ষণের দায়ে মমিনুর ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে মামলাটি রংপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মো: রোকনুজ্জামান মমিনুর ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করে রায় প্রদান করেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকারী কৌশলী এডভোকেট জাহাঙ্গীর আলম তুহিন। তিনি জানান, বিচারক রায় প্রদানের সময় বলেন, এখন যাবজ্জীবন হলেও আখেরাতে এর থেকেও কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে পিতা নামের কলঙ্খিত মমিনুর ইসলামকে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com