রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে একটি বেসরকারি সংস্থার (এনজিও) ফারুক হোসেন (৪৫) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রোববার (১০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে ফারুক হোসেন। তিনি বেসরকারি সংস্থা আশা’র রাজশাহীর উপশহর শাখার ব্যবস্থাপক ছিলেন। তিনি রাজশাহী শহরের সুফিয়ানের মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুর হোসেন জানান, ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। ইফতারের আগে ফারুক হোসেন মোটরসাইকেল নিয়ে লেভেল ক্রসিংটি পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে লাইনে কাটা পড়ে দ্বিখন্ড হয়েছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। সেখান থেকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com