সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:১১ অপরাহ্ন

News Headline :
নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমি দখলের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার  হুমকি  দিয়ে অর্থ  আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে মোবাইল কোর্টে ১ জন কে কারাদণ্ড সহ অর্থদন্ড চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মান্দায় বন্যার্তদের পাশে ছাত্রদল পানিবন্দী ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আবু সাঈদ চেয়ারম্যানকে শেল্টার দেয়ার অভিযোগ: প্রাসঙ্গিক কিছু কথা পাবনায় ওসি আব্দুস সালামের যোগদানের খবরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছাস ভেস্তে যতে পারে পুলিশ সুপারের পরিকল্পনা পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার

রাজশাহীতে পৃথক ঘটনায় বজ্রপাতে ৪জনের মৃত্যু

Reading Time: < 1 minute

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর দুটি উপজেলার পৃথক ঘটনায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫মে) বিকালে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের তারাচাঁন গ্রামের এছার উদ্দিনের ছেলে বাবু (১৮) ও মৃধা পাড়ার মৃত সাইদুল ইসলামের ছেলে রনি (২৪)।
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জের দিয়ারবিল গ্রামের একটি বাগানে আম ভাঙতে গিয়ে বজ্রপাতে দুর্গাপুরের ওই দুই যুবক মারা যান। পৃথক ঘটনায় বাগমারা উপজেলার হাজড়াপাড়া গ্রামের নিজাম উদ্দিন (৫৫) ও বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চকরপাড়া গ্রামের জহুরুল ইসলাম বাবু (৩২) বজ্রপাতে মারা যান। বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, দুর্গাপুরের বাবু ও রনিসহ চারজন বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার সুলতানপুর তালতালি নদীর পাড়ের একটি গাছে আম পাড়ছিলেন। বিকাল ৪টার দিকে বজ্রপাতে তারা আহত হন। স্থানীয়রা তাদের তাহেরপুর একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা বাবু ও রনিকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি। তাছাড়া পৃথক ঘটনায একই উপজেলার হাজড়াপুকুর গ্রামের ঝড়-বৃষ্টির সময় মাঠ থেকে ধান কেটে নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিজাম মারা যান। এদিকে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে বিকাল পৌনে ৩টার দিকে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, বজ্রপাতে নিহতের প্রাথমিক তথ্য পেয়েছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com