বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বানেশ্বরে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম পিন্টু (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর খুটিপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৪০ পিস মরন নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম পিন্টু, সে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বুধপাড়া এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর বানেশ্বর খুটিপাড়া (পীরপাড়া) গ্রামে একটি বাঁশঝাড় সংলগ্ন পাঁকা রাস্তায় জনৈক মাদক কারবারি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪৪০ পিস মরন নেশা ইয়াবা ট্যালেটসহ শহিদুল ইসলাম পিন্টু নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com