বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজশাহীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নারীসহ লাঞ্ছিত তিন সাংবাদিক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নারীসহ তিন সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার বিকালে সাংবাদিক মোঃ পারভেজ ইসলাম বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তর কোণ পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে কর্মরত। অভিযুক্তরা হলেন, সাইদুর, আতিকুর, হাবিবুর রহমান বুল। অভিযুক্তরা সকলেই রাজপাড়া থানাধিন তেরখাদিয়া পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। সাংবাদিক পারভেজ জানায়, তেরখাদিয়া পশ্চিম পাড়া এলাকায় এক নারী তারা নির্যাতণের বিরুদ্ধে তার স্বামীর বাড়ির সামনে অবস্থান কর্মসূচী পালন করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে নারী সাংবাদিক রুকাইয়া ও মোমিনকে সাথে নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান পারভেজ। এ সময় তারা অবস্থানরত গৃহবধূর ছবি ক্যামেরা বন্দি করেন এবং তার বক্তব্য নোট করতে থাকেন। এরই একপর্যায়ে গৃহবধূ বিনতীর স্বামীর বাড়ির লোকজন এসে সাংবাদিকদের অকাথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারমুখি আচারন করেন। একপর্যায়ে ফটো সাংবাদিক পারভেজের হাত থেকে ক্যামেরা কেড়ে নেয় অভিযুক্তরা। প্রাণ বাঁচাতে তারা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর প্রথমে তারা রাসিক (১৪নং ওয়ার্ড) কাউন্সিলর মোঃ আনার এর কার্যালয়ে যান। সেখানে তাকে না পেয়ে রাজপাড়া থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম সিদ্দিকুর রহমান জানান, সাংবাদিকদের লাঞ্ছিত ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com