শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজশাহীতে ২কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী থেকে ২ কেজি ১৪৫ গ্রাম হেরোইনসহ মোঃ মামুন মিয়া (৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ টাকা। সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টায় গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়া গ্রামের কছিমুদ্দিন এন্টারপ্রাইজের (রাইস মিল) সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের কলোনীপাড়া গ্রামের মোঃ টুনু মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার ।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়া গ্রামস্থ কছিমুদ্দিন এন্টারপ্রাইজ (রাইচ মিল) এর সামনে একজন মাদকদ্রব্য হেরোইন নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে সোমবার রাত ৮টায় অভিযান চালিয়ে ২.১৪৫ (২ কেজি ১৪৫ গ্রাম) কেজি হেরোইনসহ মোঃ মামুন মিয়াকে গ্রেফতার করা হয়। মোঃ মামুন মিয়া দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় অবৈধভাবে হেরোইন সংগ্রহ ও বিক্রি করে আসছে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনা করেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com