সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

রাজশাহীর পবায় তিন ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে চাঁদাবাজির সময় তিন ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় তাকে গ্রেফতার করে করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর উপকন্ঠ পবা থানার চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার মোঃ আবেদ আলীর ছেলে মো: নয়ন ইসলাম (২৯), মো: ইমরানের ছেলে মো: জাহিদ (২০)। অপর আসামী নেত্রকোনা জেলার বারহাট্টা থানার মলি­কপুর উত্তরপাড়ার মো: ইসলাম উদ্দিনের ছেলে মো: মানিক (৩৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় মো: আকবর আলী নিজ বাড়িতে ফিরছিলেন। পথে পবা থানার চৌবাড়িয়া জসইতলা বিলে পৌঁছালে কতিপয় ব্যক্তিরা নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে আকবর আলীকে পাট ক্ষেতে আটক করে। এরপর তার কাছ থেকে একটি মোবাইল ফোন কেড়ে নেয় এবং ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মাদক মামলা দিয়ে চালান দিবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদান করে। টাকা দিতে না পারায় আকবর আলীকে প্রায় ২-৩ ঘন্টা আটকিয়ে রেখে মারপিট করে। আকবর আলী ভয়ে চিৎকার করলে পবা থানার টহল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মো: নয়ন ইসলাম ও মো: জাহিদ নামের দুই ভুয়া র‌্যাবকে আটক করে। এসময় তাদের দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। তবে নয়নের কাছ থেকে আকবর আলীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার হয়। এরপর গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অপর আসামি মানিককে গ্রেফতার করা হয়। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com