মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:১০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজশাহীর বাঘাতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে প্রত্যাবর্তন দিবস পালিত

Reading Time: < 1 minute

আবুল হাশেম,রাজশাহী :
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে (১৭ মে) দীর্ঘ নির্বাসন শেষে প্রিয় মাতৃভূমি বাংলার মাটিতে ফিরে আসেন। সেই থেকে দিনটি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে বাঘা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিনটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেল ৪ টায় বাঘা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস-২০২১ ইং উপলক্ষে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি। বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নসিম উদ্দিন, সিরাজুল ইসলাম মুন্টু ওহায়েদ সাংগঠনিক সম্পাদক সাদিক কবির, মুঞ্জুরুল হক মনি, দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান সাহিদ, বাঘা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুবাইদুল হক, বাঘা উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাহিনুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহমেদ বাপ্পি সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-নেত্রী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com