বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা রাজশাহী বিভাগের আট জেলায় অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট আজ শনিবার বেলা ৪টা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী সড়ক পরিবহণ মালিক শ্রমিক নেতৃবৃন্দের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের এই ঘোষনা দেয়া হয়েছে। বিষয়টি সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমাদের দাবির বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এর আগে মহাসড়কে নছিমন-করিমন-ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা দাবিতে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় বিএনপির নেতাকর্মীরা অটোরিকশাসহ তিন চাকার যানে রাজশাহীতে আসেন। ঘোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com