শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজশাহী মহানগরীতে চুরির মোটরসাইকেল-সহ ছিনতাইকারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে মোঃ লিটন (২২) নামের এক মোটরসাইকেল ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতার ছিনতাইকারী মোঃ লিটন, মহানগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার মৃত শুকুর আলীর ছেলে। বুধবার (১১ জানুয়ারী) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম। তিনি জানান, মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মোঃ মোন্তাজুল হক শোভন (২৬) তার মোটরসাইকেল নিয়ে কেশরহাট যাচ্ছিলেন। সে নগরভবনের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী লিটন (২২), সাকিল (২৬) ও নাহিদ (২৪) শোভনের মোটর সাইকেলটি থামায়। এরপর তারা শোভনকে তাদের একজনকে সাথে নিয়ে আমচত্বর পৌঁছিয়ে দিতে অনুরোধ করে। শোভন লিটনকে সাথে নিয়ে আমচত্বর দিকে রওয়া হয় আর শাকিল নাহিদকে নিয়ে তার মোটরসাইকেলে শোভনের পিছনে আসতে থাকে। এদিন বিকেল ৪ টায় তারা শাহমখদুম থানার সরকার পেট্রোল পাম্পের পাশে নাহিদের বাড়ির সামনে শোভনকে থামতে বলে। এরপর ছিনতাইকারীরা তিনজন একত্রে শোভনকে মারপিট করে এবং চাঁদা দাবি করে। শোভন চাঁদা দিতে অস্বীকার করে। তখন ছিনতাইকারীরা শোভনের মোটরসাইকেলের চাবি ও সাড়ে তিন হাজার টাকা-সহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। এমতাবস্থায় শোভন জরুরি সেবা ৯৯৯ ফোন করেন। ফোন পেয়ে শাহমখদুম থানার এসআই মোঃ রনি মিঞা ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে শাকিল ও নাহিদ কৌশলে পালিয়ে গেলেও লিটন শোভনের মোটর সাইকেল-সহ আটক হয়। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত ছিনতাইকারী বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com