সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

News Headline :
পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার হরিপুরে প্রকাশ্যে মাদকের আসর, যুবসমাজ ধ্বংসের পথে

রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ২টি চোরাই মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোরচক্রের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত চোরেরা হলো: রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ীর মোঃ রাকিব আলীর ছেলে মোঃ রিফাত (১৯), বারইপাড়ার মৃত মাজেদের ছেলে মোঃ রাসেল আহম্মেদ (১৯) ও মৃত আসাদুলের ছেলে উজ্জ্বল (২০)। রবিবার (৮ জানুয়ারী) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোঃ রফিকুল আলম।
তিনি জানান, শনিবার (৭ জানুয়ারি) বিকাল ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া বটতলা মোড়ে কতিপয় ব্যক্তি চোরাই মোটরসাইকেল বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আসামি মোঃ রিফাতকে একটি চোরাই মোটরসাইকেল-সহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতার রিফাত জানায়, চোরাই মোটরসাইকেলটি তাকে রাসেল ও উজ্জ্বল বিক্রি করার জন্য দিয়েছে। সে আরও জানায়, তাদের কাছে আরেকটি চোরাই মোটরসাইকেল বায়া বাজারের একটি বাসায় রাখা আছে। রিফাতের দেওয়া তথ্যমতে শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় এয়ারপোর্ট থানার বায়া বাজারের একটি বাড়ি হতে আসামি রাসেল ও উজ্জ্বলকে আরও ১টি চোরাই মোটরসাইকেল-সহ আটক করে। অভিযানটি পরিচালনা করেন উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মোঃ নূর আলম সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ন‚রে আলমের নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান, এসআই মোঃ রনি মিয়া ও সঙ্গীয় ফোর্স। জিজ্ঞাসাবাদে তারা জানায়, সন্তু ও মোমিন চোরাই মোটরসাইকেল ২টি বিক্রি করার জন্য তাদের দিয়েছিল।
দীর্ঘদিন যাবত মোটরসাইকেল-সহ বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করে বলে স্বীকার করে গ্রেফতার চোরেরা। এ ব্যাপারে শাহমখদুম থানায় ২টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com