শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

রাজশাহী মহানগরীতে জনতার হাতে ছিনতাইকারী আটক পুলিশে সোপর্দ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী মহানগরীতে মোঃ সম্্রাট (২৬) নামের এক ছিনতাইকারীকে আটক করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার হয়েছে।
গ্রেফতারকৃত ছিনতাইকারী মোঃ সম্রাট (২৬) মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গোবিন্দপুর চাইপাড়া এলাকার মৃত মাসুমের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধা সোয়া ৭টায় মোসাঃ নিলুফা বেগম (৪২) নামের এক নারী চাঁপাইনবাবগঞ্জ হতে ব্যাটারী চালিত ইজি বাইক যোগে কাশিয়াডাঙ্গা রহমান পেট্রোল পাম্পের সামনে এসে নামেন।
এ সময় পায়ে হেঁটে কাশিয়াডাঙ্গা মোড়ে যাওয়ার পথে সেলিমে হোটেলের সামনে পৌঁছা মাত্রই ছিনতাইকারী সম্্রাট পিছন থেকে নিলুফা বেগমের কাছে থাকা একটি হাত ব্যাগ জোরপূর্বক কেড়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। হাত ব্যাগের মধ্যে ২টি মোবাইল ও নগদ টাকা ছিলো। ওই সময় নিলুফা বেগম ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকলে পাশেই ডিউটিরত কাশিয়াডাঙ্গা থানার পুলিশ স্থানীয় লোকজনদের সহায়তায় ঘটনাস্থল হতে ছিনতাইকারী মোঃ সম্্রাটকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে আসামীর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃত ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com