শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ সোহাগ হোসেন(৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৭ আগস্ট) বেলা পৌনে ১২টায় পবা থানাধীন শাহপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ সোহাগ হোসেন নওগাঁ জেলার মান্দা থানার চৌজা উত্তরপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলাম ইসলামের ছেলে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, পবা থানাধীন শাহপাড়া মোড়ে একটি ফার্নিচার দোকানের সামনে অবৈধ মাদকদ্রব্য সহ জনৈক এক ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহাগ হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, গাঁজাগুলি বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা হতে রাজশাহী পবা থানা এলাকায় নিয়ে এসেছিলো। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৮০ হাজার টাকা। অভিযানটি পরিচালনা করেন মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মোঃ আব্দুস ছালাম, এসআই মোঃ মাহাফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com