বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

রাবি’র কর্মচারী করে মদের ব্যবসা! অতপর; শ্রীঘরে

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই কর্মচারীকে বিদেশী মদসহ গ্রেফতার করেছে পুলিশ। তবে একজন কর্মচারী পালিয়েছে। বুধবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর মতিহার থানাধিন বিনোদপুর বাজার এলাকার একটি ঘর থেকে তাদের গ্রেফতার করে মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই তাজ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের কাছ থেকে ১৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার রা:বি’র কর্মচারী নাম, মোঃ হাবিবুর রহমান (৪৬), সে মতিহার থানাধিন ধরমপুর পূর্বপাড়া এলাকায় হায়দার আলীর ছেলে। পলাতক অপর রা:বি কর্মচারী বরজাহান (৪৮), সে কাজলা এলাকার মৃত জারমানের ছেলে মোঃ বরজাহান। জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার আলী তুহিন জানান, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ঈদকে সামনে রেখে রা:বি ’র দুই কর্মচারী ও মাদক কারবারী নগরীর বিনোদপুর এলাকায় একটি বাড়িতে বিদেশী মদ মওজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৭ বোতল বিদেশী মদ সহ মাদক কারবারি ও রাবি কর্মচারী মোঃ হাবিবুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর রাবি কর্মচারী ও মাদক কারবারি বরজাহান পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যপারে তাদের উভয়ের বিরুদ্ধে অবৈধ বিদেশী মদ মওজুদ করার অপরাধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক বরজাহানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com