শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রামগড়ে অবৈধ বালু মহালে ২০লাখ টাকা জরিমানা

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অবৈধ বালুে মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০লাখ টাকার বালু ও বালু উত্তোলনে ব্যবহৃত পাম্প মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
শুক্রবার(১৮ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রুপাইছড়ি গুদামবাড়ি এলাকায় একটি অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।
এসময় অবৈধ বালুমহালে প্রায় ১০হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২০লাখ টাকা। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি পাম্প মেশিন ও পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। তবে অবৈধ বালু মহালের মালিককে পাওয়া যায়নি। জব্দকৃত বালু ও মালামাল স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। রামগড় উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক নিলামে বিক্রি করে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com