বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাসিক মেয়রের সাথে মিশর দূতাবাসের ডেপুটি হেডের সাক্ষাৎ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মিশর দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই (গধৎরধস গ. জধমধবর)।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে তাকে ফুলের শুভেচ্ছা জানান সিটি মেয়র। এরপর রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসাতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক বিশ্ববিদ্যালয় শাখা চালুর ব্যাপারে আলোচনা করেন তাঁরা।
এ সময় রাসিক মেয়র বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন, সবুজ, শিক্ষানগরী রাজশাহীতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক বিশ্ববিদ্যালয় শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
আলোচনাকালে রাজশাহীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন মিশরীয় দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।
সাক্ষাৎকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, দারুস সালাম কামিল মাদরাসার অধ্যক্ষ এএইচএম শহীদুল ইসলাম, সহ-সভাপতি এ্যাড. শিরাজী শওকত সালেহীন এলেন, উলামা কল্যান পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক বিশ্ববিদ্যালয় শাখা চালু বিষয়টি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। বাংলাদেশের মধ্যে রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসাতে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদরাসার সমন্বয়ে নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com