রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী লিফলেট বিতরণ পরিচ্ছন্নতা অভিযান প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন টেকসই কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তি বিস্তারের কোনো বিকল্প নেই — কৃষিবিদ মসীহুর রহমান পাবনায় পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৯জন ভ্রাম্যমান আদালতে সাজা ১৫জন পাবনা র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

র‍্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকা হতে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী,সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবংঅপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‍্যাব-১২,
সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৪ আগষ্ট ২০২৩ খ্রিঃ সকাল ০৬.০০ ঘটিকায়
র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার
উল্লাপাড়া থানাধীন ১০ নং বড়হর ইউনিয়নের তেতুলিয়া বাজারের পাশে খোশাল
উদ্দিন মডেল একাডেমীর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান
চালিয়ে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করেছেন। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের ১০০০ টাকা জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৪), পিতা-মোঃ আমিন উদ্দিন, মাতা-বানেছা বেগম, সাং-গেন্দুকুড়ি, পোঃ নওদাবাস,থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর
আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য গাঁজা
ক্রয়-বিক্রয় করে আসছিলো।

৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মামলা
দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে ।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে
র‍্যাব-১২ বদ্ধপরিকর।র‍্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com